BCN Bangla
২৯ জানুয়ারী ২০২৬, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআইজিসহ সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ডিআইজি ড. আশরাফুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান মোঃ খায়রুল আলম রফিক। তিনি ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, একটি সাইবার অপরাধী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিল। এ ঘটনায় মোট ৯টি ফেসবুক আইডির মালিককে মামলায় আসামি করা হয়েছে।
মামলা দায়েরের আগে একই বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ নিয়মিত মামলা রুজু করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মামলা দায়েরের পর গত ২৮ জানুয়ারি রমনা থানা পুলিশ ময়মনসিংহে অভিযান চালিয়ে থানা ঘাট এলাকা থেকে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা সেলিম সাজ্জাদ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলাসহ আরও তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার বাকি আটজন আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম সাজ্জাদ অতীতে যুবলীগের একজন কর্মী ছিলেন। তবে বর্তমান মামলাটি তার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত কার্যক্রম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআইজিসহ সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১০

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১১

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১২

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৩

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

১৪

চাষাড়া’য় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

১৫

কুমিল্লা’য় ছাড়পত্র বাতিলের পরেও বন্ধ হয়নি নিহা ইট ভাটা, নীরব ভূমিকায় জেলা প্রশাসন

১৬

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

১৭

বিএনপি সংস্কার বিহীন আওয়ামী বাংলাদেশে ফিরে যেতে চায়-কুমিল্লায় ডা. তাহের 

১৮

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

১৯

বিএনপিকে সতর্কবার্তা জামায়াত ইসলামীর

২০